করোনার মধ্যে ঠাকুরগাঁও ছাত্রলীগের শোডাউন

 

ঠাকুরগাঁও প্রতিনিধি : করোনা মহামারি উদ্বেগজনক অবস্থার মধ্যে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ নতুন কমিটি স্বাগত জানিয়ে শোডাউন করেছে।

শুক্রবার (৬ আগষ্ট) দুপুরে ঠাকুরগাঁও আওয়ামীলীগ কার্যালয়ের সামনেসহ শহরে এ দৃশ্য দেখা গেছে।

এসময় শোডাউনকারীদের সঙ্গে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকারসহ নতুন কমিটির নেতারাও ছিলেন।

ছাত্রলীগের প্রত্যক্ষদর্শী একাধিক নেতাকর্মী জানান, ছাত্রলীগের নেতারা তাদের অনুসারীদের নিয়ে পার্টি অফিস থেকে ঠাকুরগাঁও রোড যুব সংসদ পর্যন্ত মোটর সাইকেল শো ডাউন করেন। এসময় তাদের কোনও স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়নি। কারও-কারও মুখে মাস্ক থাকলেও তা থুতনির নিচে বা গলায় পরতে দেখা দেখা যায়।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে কথা বলার চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেনি।

পরে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলী নোমান জানান, নতুন জেলা কমিটির নেতা কর্মীরা আমরা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে দেখা করতে গেছিলাম। এটা শোডাউন না।

লকডাউনের মধ্যে শোডাউনের বিষয়ে তিনি বলেন, আমরা সবাই একত্রিত হয়ে বের হয়েছি। এটা ঠিক হয়নি। পরবর্তীতে এমনটি আর হবে না।

মন্তব্য করুন

Your email address will not be published.