ডু নো হার্ম বিষয়ক দুদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারে সামাজিক নেতৃত্বশীল ব্যক্তিবর্গের অংশগ্রহনে ডু নো হার্ম বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি এর অর্থায়নে ইয়েস প্রজেক্টের আওতায় এ কর্মশালার আয়োজন করল বেসর কারি সংস্থা সিসিডিবি। (২৬ ও ২৭ অক্টোবর) কক্সবাজারস্থ হোটেল মিশুকের সম্মেলন কক্ষে এই কর্মশালায় অংশ নেন রামু ও ঈদগাঁও উপজেলার ৩০ সামাজিক নেতা। বৃহষ্পতিবার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রকল্প সমন্বয়কারি এসকে মাসুদুল হাসান, প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ, সিসিডিবি ইয়েস প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার হাসিবুল হাসান সজল ও মর্জিনা আকতার। এতে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম শাম্স,ঈদগাঁও ঐক্য পরিবার এডমিন এম আবু হেনা সাগর,ক্রীড়াবিদ শাহরিয়ার খাঁন, মাহবুবুল আলম ইমন, মো. জুনাইদ এবং ইসমত আরা। সামাজিক দ্বন্ধ নিরসন, পারস্পরিক সহযোগিতা, শান্তি প্রতিষ্ঠায় সৃষ্টার কোন কিছুকে আঘাত না করা, নারী-পুরুষের বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন বিষয়ে ২দিনের প্রশিক্ষণে আলোচনা,ভিডিও চিত্র প্রদর্শন,দলীয় কর্মকান্ড উপস্থাপন করা হয়।
মন্তব্য করুন

Your email address will not be published.