ঈদগাঁওতে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক জীবন দক্ষতা শিক্ষা বিষয়ক সভা সম্পন্ন

উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র বাস্তবায়নে ও গ্লোবাল কমিউনিটি এনগেজমেন্ট এন্ড রিলিজিয়াস ফান্ড (জিসিইআরএফ) সহায়তায় চট্টগ্রাম বিভাগের জনগণের সামা জিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্পের আওতায় বিদ্যালয় ভিত্তিক কার্যক্রমে অংশ হিসেবে ইদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক জীবন দক্ষতা শিক্ষা বিষয়ক সেশন। ৩রা নভেম্বর সকাল ১১টায় এ সেশন পরিচালনা করেন-ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক। উক্ত সেশন কার্যক্রম পরিদর্শন করেন দাতা সংস্থা জিসিইআরএফ এর কান্ট্রি ম্যানেজার মিঃ বাসিল, ইপসা’র উপ-পরিচালক ও ইপসা-সিভিক প্রকল্পের ফোকাল পার্সন মুহাম্মদ শাহজাহান, ইপসা’র উপ-পরিচালক ও ইপসা-সিভিক প্রকল্পের টিম লিডার খালেদা বেগম, ইদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত, ইপসা’র কক্সবাজার জেলার ফোকাল পার্সন ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ হারুন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ট্রেনিং এন্ড ক্যাম্পেইন নাজমুল বরাত রনি, ইপসা সিভিক প্রকল্পের মনিটরিং এন্ড ডকুমেন্ট অফিসার বনরত্ন, উপজেলা ম্যানেজার আবিদুর রহমান ও এ্যাসোসিয়েট ফিল্ড অফিসার শায়লা মোস্তফা। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.