বাংলাদেশ আওয়ামীলীগ,ঈদগাঁও উপজেলা শাখা কর্তৃক আয়োজিত জেলহত্যা দিবস উপ লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩রা নভেম্বর বিকেলে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনাতনে উপজেলা আ,লীগের যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমুর সভাপতিত্বে, সাবেক ছাত্রনেতা নওশাদ মাহমুদের পরিচালনায় অংশ নেন- উপজেলা আ,লীগের যুগ্ন আহবায়ক মহিদ উল্লাহ মহিদ, ইমরুল হাসান রাশেদ, উপজেলা আ,লীগ সদস্য, সাবেক যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম জানু, হুমায়ুন তাহের চৌধুরী, ইফতেখাই রুল আলম চৌধুরী রুমেল, সাবেক ছাত্রনেতা আহমদ করিম সিকদার,মুজিবুল হক চৌধুরী, সদর যুবলীগের সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকু জালালাবাদ আ,লীগের সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সাধারন সম্পাদক সাইফুল হক মেম্বার,সাহাব উদ্দিন, ছৈয়দ আলী, উপজেলা কৃষকলীগ সভাপতি আবছার কামাল, উপজেলা ছাত্রলীগ নেতা আবু হেনা বিশাদসহ ইউনিয়ন, ওয়ার্ড় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা কর্মীরা। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়