আল্লু অর্জুনকে সালমান খানের ধন্যবাদ!

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের পরবর্তী সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

গত সোমবার ইউটিউবে মুক্তি পেয়েছে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার গান ‘সিটি মার’। এতে সালমান ও দিশা পাটানিকে রোমান্স করতে দেখা গেছে। এদিকে তেলেগু সিনেমার অভিনেতা আল্লু অর্জুনের ‘ধ্রুব জগন্নাথ’ বা ‘ডিজে’ সিনেমার একই নামের একটি গান অবলম্বনে তৈরি ‘সিটি মার’।

গানটি প্রকাশের পর আল্লুকে ধন্যবাদ জানান সালমান। মাইক্রোব্লগিং সাইট টুইটারে সালমান লিখেছেন, ‘সিটি মার গানের জন্য ধন্যবাদ আল্লু অর্জুন, অনেক ভালো লেগেছে। যেভাবে গানটিতে নেচেছেন, আপনার স্টাইল, এক কথায় আপনি অসাধারণ। নিজের যত্ন নিন ও নিরাপদ থাকুন। আপনার পরিবারের প্রতিও ভালোবাসা রইলো। অনেক ভালোবাসি ভাই আল্লু অর্জুন।’

সালমানের টুইটের পরিপ্রেক্ষিতে আল্লু অর্জুন লিখেছেন, ‘অনেক ধন্যবাদ সালমান গারু। আপনার কাছ থেকে প্রশংসা পাওয়া সত্যিই আনন্দের। এটি চমৎকার আন্তরিকতা বহিঃপ্রকাশ। পর্দায় রাধে ম্যাজিক, সঙ্গে ভক্তরা আপনার জন্য সিটি মার গানে নাচবে তা দেখার অপেক্ষায়। আপনার ভালোবাসার জন্য ধন্যবাদ।’

রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ পরিচালনা করেছেন প্রভুদেবা। এতে সালমান-দিশা পাটানি ছাড়াও আছেনÍ জ্যাকি শ্রফ, রণদীপ হুদা, গৌতম গুলাটি প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.