লোহাগাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে খুরশিদা বেগম (৫০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গৃহবধূ খুরশিদা বেগম একই এলাকার জাফর আহমদের স্ত্রী।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ডোয়ার আলী সিকদার পাড়া থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্বামী জাফর আহমদের সঙ্গে খুরশিদা বেগমের কথা কাটাকাটি হয়। সকালে পরিবারের সদস্যরা যে যার কাজে চলে যান। সকালে বাড়িতে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে খুরশিদা বেগম। পরে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ নিচে নামিয়ে রাখা হয়।

লোহাগাড়া থানার এসআই পার্থ সারথি হাওলাদার বলেন, নিচে নামানো অবস্থায় মরদেহটি পেয়েছি। প্রাথমিক তদন্তে এটি পারিবারিক কলহে আত্মহত্যা বলে মনে হচ্ছে। স্বামী ভয়ে পালিয়ে গেলেও মোবাইলে কথা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.