আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে মোঃ ফোরকান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। জানা যায়,নিহত ফোরকান স্থানীয় বদিউল আলমের ছেলে। পারিবারিক সূত্রে জানায়, সকালে খেলতে গিয়ে পরিবারের অজান্তে পুকুরে পড়ে যায় ফোরকান। পরে পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাইমুনা তাসনিম জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে রায়পুর থেকে শিশুটিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু ঘটেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.