ঈদগাঁও প্রতিনিধি:
ঈদগাঁওতে প্রাথমিক শিক্ষকদের বিদায় ও বরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিক্ষা হচ্ছে জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি। একটি জাতীর উন্নয়ন এর মুল মন্ত্র হচ্ছে শিক্ষা। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হলে সর্বাগ্রে শিক্ষক সমাজের উন্নয়নে মনোনিবেশ করতে হবে। চলমান অতিমারী পরি স্থিতিতে প্রাথমিক শিক্ষা স্তর বেশি ক্ষতিগ্রস্ত হয়। কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ও চৌফলদন্ডী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহ থেকে অবসর গ্রহণকারী শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,ঈদগাঁও শাখা এবং প্রাথমিক সহকারি শিক্ষক ঐক্য পরিষদ,ঈদগাঁও। ২০শে জানুয়ারী বিকেলে ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত এ মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজারের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল আজম। ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল আমিন, সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ বেলাল হোছাইন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ হানিফ মিয়া,প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় উপদেষ্টা মাস্টার নুরুল আজিম, জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈদগাঁও শাখার আহ্বায়ক ও মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দীন। বক্তব্য রাখেন, প্রাথমিক সহকারি শিক্ষক ঐক্য পরিষদ ঈদগাঁও শাখার সভাপতি মোস্তফা হেলালী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ, বিদায়ী ও নবীণ প্রধান ও সহকারি শিক্ষক, মান্যগণ্য ব্যক্তিবর্গ সহ অনেকে। অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল আমিন সরকার ঘোষিত বিধি-নিষেধে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান নিশ্চিত করা, বোস্টার ডোজ গ্রহণসহ চলমান অমিক্রণ পরিস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহকে সুরক্ষিত রাখতে সতর্ক থাকার আহ্বান জানান। ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউল আলমের উপস্থাপনায় এতে সেপ্টেম্বর/০৮ থেকে ডিসেম্বর/২১ পর্যন্ত নবাগত প্রধান শিক্ষক এবং সেপ্টেম্বর/১৮ থেকে ডিসেম্বর/২১ পর্যন্ত নবাগত সহকারি শিক্ষক, অবসরপ্রাপ্তসহ অর্ধশত শিক্ষককে আনুষ্ঠানিক বিদায় ও বরণ করা হয়। কর্মসূচিতে অবসর গ্রহণকারী শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ নবাগত ও কর্মরত শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন খলিলুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, জাকির হোসাইন, নুরুল কবির, রশিদ আহমদ, হাবিবুর রহমান, বেদারুল ইসলাম, সৈয়দ আলম, আব্দুল আজিজ, মোঃ আব্দুল হালিম, মনজুর আলম, মাহবুবুর রহমান, জাফর আলম,শামসুল আলম, শাব্বির আহমদ, আতা উল্লাহ বুখারী,মিল্টন পাল, বদিউর রহমান, মোঃ আবু তাহের,মোশাররফ হোসাইন, শাহেদা বেগম, রতন কান্তি দে, সমীর রুদ্রসহ আরো অনেকে।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।