সাতকানিয়ার হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি চন্দনাইশে গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে মো. মজিবুর রহমান নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার হাশিমপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মজিবর ওই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। সাতকানিয়া থানার একটি হত্যা মামলায় আদালত তাকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

এছাড়া পৃথক অভিযানে উপজেলার কাঞ্চনাবাদের রৌশনহাট বাজার থেকে ৫১৮ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজাসহ সোনা মিয়া (৪৫) নামে একজন এবং মো. নয়ন নামে ১৬ বছরের এক কিশোরকে চুরি করা ২ লাখ ৮৭ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, রোববার অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।

মন্তব্য করুন

Your email address will not be published.