পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আবু তাহের জিন্নাহ’র সমর্থনে বর্ধিত সভা

 

 

সৈয়দ আককাস উদদীন 

আসন্ন ৯নং পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান পদ প্রার্থী আবু তাহের জিন্নাহ’র সমর্থনে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসঙ্গঠনের উদ্যোগে এক বর্ধিত সভা ২৫ জানুয়ারী মঙ্গলবার বিকেল ৪টায় চেয়ারম্যান প্রার্থী আবু তাহের জিন্নাহ’র বাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক নুরুল ইসলাম আবুর সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের সহ—সভাপতি তাসরিফুল ইসলাম জিল্লুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ—সভাপতি মাষ্টার ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মো: শাহাজাহান, ধর্ম বিষয়ক সম্পাদক মাহামুদুর রহমান, প্রবীণ আওয়ামীলীগ নেতা মোজাহের আহমদ বাচ্চু, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ইলিয়াছ, বিশিষ্ট সমাজসেবক জামাল হোসেন, চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের সহ—সভাপতি সোহরাব হোসেন চৌধুরী শুভ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন তুহিন, উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ হাসান, উপজেলা ছাত্রলীগ নেতা মো: এনামুল হক, শাহরিয়ার রোমন, সামাজসেবক মোহাম্মদ রিয়াদ প্রমুখ। সভায় অতিথিবৃন্দ আগামী ৭ ফেব্রুয়ারী নির্বাচনে নৌকা প্রতিকে মূল্যবান ভোট দিয়ে আবু তাহের জিন্নাহ’কে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.