বাঁশখালীতে ইউনিয়ন ব্যাংক এমডির অর্থায়নে ২০ হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ

বাঁশখালী  প্রতিনিধি: মাঘের শীতে কাঁপছে দেশ। প্রচণ্ড শীতে অসহায় দুস্থ মানুষ। শীতবস্ত্র নিয়ে এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবিএম মোকাম্মেল হক চৌধুরী আলাল। তিনি তার নিজস্ব অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৩ টি ইউনিয়নের বৈলছড়ি, সরল, শীলকুপ, চাম্বল, শেখেরখীল, ছনুয়া,পুকুরিয়া, সাধনপুর, কালীপুর, খানখানাবাদ, বাহারছড়া, কাথরিয়া, পুঁইছড়ি, সরল, ও পৌরসভাসহ ২০ হাজারেরও বেশি কর্মহীন অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তারি ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) বিকেলে বাঁশখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর মাধ্যমে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত চতুর্থ শ্রেণীর স্টাপ-আনচার বাহীনির সদস্য এবং সাধারণ শীতার্তদের মাঝে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সাধারণ রোগীদের মাঝে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদারের মাধ্যমে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শীতবস্ত্র বিতরণ কর্মসূচির প্রধান সমন্বয়ক আশেক এলাহী সোহেল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির প্রধান সমন্বয়ক সমাজসেবক আশেক এলাহী সোহেল বলেন, বাঁশখালীর কৃতি সন্তান, ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী আলালের নিজস্ব তহবিল হতে বাঁশখালীর প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা সহ বিভিন্ন মাদ্রাসা এতিমখানা, ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন ধাপে ২০ হাজার পরিবারের ও বেশি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতেও শীতবস্ত্রসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে বাঁশখালীর মানুষের পাশে থাকব আমরা। ইতিমধ্যে শীলকূপ সহ বিভিন্ন জায়গায় আরো এক হাজার শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র বিতরণ করা হবে বলেও জানান তিনি। ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবিএম মোকাম্মেল হক চৌধুরী আলাল জানান, আমি বাঁশখালীরই সন্তান, প্রচণ্ড শীতে মানুষ কষ্ট পাচ্ছে, আমি চাই না আমার এলাকার মানুষগুলো শীতে কষ্ট পাক। আমি তাদের দোয়ায় আজ এই পর্যায়ে পৌঁছেছি। সমাজের মানুষের কথা চিন্তা করে আমি আমার নিজের ব্যক্তিগত তহবিল থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও কর্মহীন দুস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি। ইনশাআল্লাহ আগামীতে আরো বৃহৎ পরিসরে সাধারণ মানুষের সেবা ও সহযোগিতা করতে চায়।

চট্টগ্রাম সংবাদ/ আই্ এইচ।

মন্তব্য করুন

Your email address will not be published.