ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁও বাজারে চালের দাম নিয়ন্ত্রনের বাইরে। দেখার যেন কেউ নেই। চালের মূল্যে বৃদ্বিতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। অসাধু ব্যবসায়ীদের চালবাজিতে দিশেহারা হয়ে পড়েন খেটে খাওয়া লোকজন। ঈদগাঁও বাজারে চাউলের দাম বেড়েছে। মোটা চাল ১৭ শত ৫০ টাকার পরিবর্তে ১৯ শত ৫০ টাকা, চিকন চাল ২৪ শত ৫০ টাকার স্থলে ২৭ শত ৫০ টাকা, ২৯ নং চাল ২২শত টাকার পরিবর্তে ২৪ শত ৫০ টাকা ও বিনি চাল কেজি ৭০ টাকার পরিবর্তে ১শত টাকা দরে বিকিকিনি হচ্ছে বলে জানায় এক ব্যবসায়ী। বর্তমানে বস্তা প্রতি ২শত থেকে ৩শত টাকা বৃদ্বিতে বিক্রি করছে বিক্রেতারা। নেই কোন তদারকি। চাল ব্যবসায়ী দ্বিগুন দামে চাল বিক্রয়ে বিপাকে পড়েছে বৃহত্তর ঈদগাঁওর সাধারন লোকজন। দৈনিক আয়ের উপর নির্ভরশীল লোকজন হিমশিম খাচ্ছে। রিকসা চালক আজিজ ও লুতু জানান, যে চালের বস্তা ১৭শত ৫০টাকায় কিনেছিল, সে চাল বর্তমানে ১৯শত ৫০ টাকায় কিনতে হয় তাকে। গাড়ী চালিয়ে দৈনিক যা আয় করে, তা দিয়ে সংসার চলেনা। চাল ব্যবসায়ী বশিরের সাথে কথা হলে তিনি জানান, দৈনিক কয়েক বস্তা চাল বিক্রি করা কঠিন হয়ে পড়েছে। তেমন নেই বেচাবিক্রি। শামসু,জিয়াসহ সাধারন লোকজন জানান, চাউল বাজারে নেই মূল্য তালিকা। অতিরিক্ত দামে হিমশিম খাচ্ছে অসহায় এবং দৈনিক আয়ের লোকজন। খুচরা চাউল কিনতে গিয়ে একেকটি একেক দামে বিক্রি করছে বিক্রেতারা। দাম স্বাভাবিক পর্যায়ে রাখতে মনিটরিং করার দাবীও জানান তারা।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।