ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজার উত্তর বন বিভাগের মেহেরঘোনা রেঞ্জের অধীন কালিরছড়া ও মাছুয়াখালী বিটের পূর্ব ভুতিয়া পাড়া, পাহাড়তলি ও পূর্ব কাদমর পাড়া এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে নবনির্মিত চারটি কাঁচা ঘর ও ২টি পাকা ঘর কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকারের নির্দেশে সহকারী বনসংরক্ষক মেহেরঘোনার সার্বিক তত্বাবধানে রেঞ্জ কর্মকর্তা মোঃ রিয়াজ রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ২ একর বনভূমি জবরদখল মুক্ত করে উচ্ছেদ করা হয়েছে। এতে করে সরকারী সম্পদ ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ২ একর জমি। তবে ভূমিদস্যু দের কাউকে আটক করতে পারেনি। ২৭ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরঘোনা রেঞ্জের আওতাধীন মাছুয়াখালি বিট ও কালিরছড়া বিটের পূর্ব ভুতিয়া পাড়া, পাহাড়তলি ও পূর্ব কাদমর পড়া এলাকায় রেঞ্জ কর্মকর্তা মোঃ রিয়াজ রহমানের নেতৃত্বে বিট কর্মকর্তা ও স্টাফদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে জবরদখলকৃত নবনির্মিত ৪টি কাঁচা ঘর ও ২টি পাকা ঘর উচ্ছেদ করে জবরদখল মুক্ত করা হয়। বিষয়টি অবগত করেছেন মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মোঃ রিয়াজ রহমান । তিনি বলেন ভূমিদস্যুদের জায়গা হবেনা। যারা বন বিভাগের জমি দখল করে জবরদখল করছে তাদের আমরা কঠোর হাতে প্রতিরোধ করবো। বনবিভাগের জমিতে অবৈধভাবে কাঁচা ঘর ও পাকা ঘর নির্মাণ করে সংরক্ষিত বনাঞ্চল জবরদখলের দায়ে অভিযান চালিয়ে ২ একর জমি উদ্ধার করা হয়েছে । অভিযানে কালিরছড়া ও মাছুয়াখালি বিট কর্মকর্তা ভিলেজার গণসহ স্টাফগণ অংশ গ্রহণ করে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান, রেঞ্জ কর্মকর্তা মোঃ রিয়াজ রহমান ।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।