এওচিয়ার নবনির্বাচিত চেয়ারম্যান আবু সালেহ’র’ শপথ গ্রহণ সম্পন্ন

সাতকানিয়ার এওচিয়া

 

নিজস্ব প্রতিবেদক

সাতকানিয়া উপজেলার ৬নং ওয়াচিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু সালেহ’র’ শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পাদিত হয়েছে।

বৃহস্পতিবার (৩রা নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক মুমিনুর রহমান এই শপথ পাঠ করেন।

এ সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সভাপতিত্বের বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুমিনুর রহমান,আর বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের ও নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আবু ছালেহ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি,আওয়ামী লীগ নেতা
জাফর আহমেদ ,স্বাচিপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দক্ষিন জেলা আওয়ামী লীগ নেতা ডা: আ,ম,ম মিনহাজুর রহমান।

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি হাজি দেলোয়ার হোসেন,উপজেলা যুগ্ন সম্পাদক জনাব ফয়েজ আহমেদ লিটন ও জনাব জসিম উদ্দিন, সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব সালাউদ্দিন হাসান চৌধুরী, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রসংসদের সাবেক জি,এস জসিম উদ্দিন মিঠুন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইয়াসির আরাফাত, সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আককাস উদদীন। মহানগর ছাত্রলীগ সহ সভাপতি মোহাম্মদ শাকিল।

দক্ষিন জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলী ,দক্ষিন জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ মনজুর আলম,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কলিম উল্লাহ সহ নবনির্বাচিত ইউ,পি সদস্য বৃন্দ।

মন্তব্য করুন

Your email address will not be published.