চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবদুল আলীম বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অবিচ্ছেদ্য অংশ। লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ এবং দেশের নেতৃত্ব দিতে হবে, মানবিক মানুষ হতে হবে। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানের স্মার্ট নাগরিক হয়ে শেখ হাসিনার উন্নয়নকে আরও বেগবান করার আহবান জানান। আজ ১৯ মার্চ গারাংগিয়া সোনাকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে গান, নৃত্য ও আলোচনা সভায় এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবু সুফিয়ানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাতকানিয়া আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার আবুল কাশেম চৌধুরী, মাস্টার লালেন্দ্র কুমার বড়ুয়া, উক্ত বিদ্যালয়ের সভাপতি জনাব মনোয়ার হোসেন চৌধুরী, জুয়েল বড়ুয়া, উপস্থিত ছিলেন সোনাকানিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণত সম্পাদক শরফুদ্দিন খোকা, ছাত্রলীগ নেতা শাহরিয়ার রুমনসহ প্রুমুখ।