সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার ফাতেমা তুজ জোহরা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৯ মার্চ। খসড়া তালিকা নিয়ে আপত্তি গ্রহণের শেষ সময় ২২ মার্চ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ এপ্রিল। এরপর মনোনয়নপত্র দাখিল ৫ এপ্রিল, প্রত্যাহার ১৬ এপ্রিল ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৭ এপ্রিল। আর ১৮ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ভোট গ্রহণ চলবে ১৩ মে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত।
এদিকে আজ ১৯ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছেন রিটার্নিং অফিসার ফাতেমা তুজ জোহরা। তালিকায় মৃত কোন বীর মুক্তিযোদ্ধা কিংবা ডুপ্লিকেট নাম থাকলে আগামী ২২ মার্চের মধ্যে আপত্তি জানাতে বলা হয়েছে।
এছাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দীকীকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।