সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী (এনএনআইএন) মশারি দেয়া হয়। জাতীয় ম্যালেরিয়া নিমূল কমসূর্চির আওতায় উপজেলা ব্র্যাকের সহযোগিতায় আজ (২৩ এপ্রিল) শুক্রবার সকালে মাদার্শা ইউনিয়নে ৫ নং ওয়ার্ড়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে কীটনাশকযুক্ত মশারি বিতরণ করেন সাতকানিয়া উপজেলা যুবলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী ও উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকতা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণকালে তিনি বলেন, এ মাদার্শা ইউনিয়নে প্রত্যেকটি ঘরে ঘরে মশারি বিতরণ করা হবে এবং এ মাদার্শা ইউনিয়নে মশামুক্ত এলাকায় পরিণত করা হবে।