৫ মে পর্যন্ত লকডাউন: প্রজ্ঞাপন জারি  

কোভিড-১৯ বিস্তাররোধে চলমান বিধি-নিষেধ আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

যদিও লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত হয় গেল সোমবার (২৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভাতেই।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

এছাড়া আগের মতো জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানা।

মন্তব্য করুন

Your email address will not be published.