দুই মাস পর সাতকানিয়াবাসী পেল নতুন এসিল্যান্ড

 

 

নিজস্ব প্রতিবেদক

 

 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ২মাস ৩দিন পর একজন এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) নিয়োগ পেয়েছেন।

উপজেলায় নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি এর নাম মিজ ফারিস্তা করিম।

 

 

২০শে মে(সোমবার) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সিনিয়র সহকারি কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার সাক্ষরিত ০৫.৪২.২০০০.০২১.২৮.০০১.২২.১৫০স্বারক মূলে একটি পত্রে এই তথ্য জানানো হয়।

 

 

এদিকে চলতি বছরের মার্চের সতের তারিখ এসিল্যান্ড আরাফাত সিদ্দিকীর বদলীর পর থেকে শূন্য থাকে এই পদটি।

 

 

ফলে শত ব্যস্ততার মাঝেও উপজেলা ভূমি সংক্রান্ত কাজ ও প্রশাসনিকসহ ভ্রাম্যমাণ আদালতের কাজ একাই টানতে হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসকেই।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের কাজ সমানতালে চালাতে হয়েছে সাতকানিয়ার এই ইউএনও কে

 

 

এদিকে মিজ ফারিস্তা করিমের এসিল্যান্ড হিসেবে আগমনে স্থানীয়রা মনে করেন –  সাতকানিয়ায় উপজেলা প্রশাসনের সেবাকে আরো ত্বরান্বিত করা হবে।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.