নির্যাতিত সাবেক ছাত্রনেতা প্রফেসর এহসান মৌলা নিলেন বিএনপির মনোনয়নপত্র
চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির হয়ে লড়তে চান তিনি
সৈয়দ আককাস উদদীন, চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাতকানিয়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এহসান মৌলা।
সোমবার (২৩ ডিসেম্বর) চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অধ্যাপক এহসান মৌলা বলেন,দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। চট্টগ্রাম-১৪ আসনের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।
ইনশাআল্লাহ, দল ও জনগণ যদি আমাকে দায়িত্ব দেন, তবে এলাকার উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও কল্যাণে রাজনীতি করে। এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।