পটিয়ার সুকান্ত শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সদস্য মনোনীত

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রাম জেলা মনিটরিং কমিটির সদস্য পদে মনোনীত হলেন পটিয়ার সুকান্ত তালুকদার। সে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সতীশ তালুকদার বাড়ির মিহির তালুকদারের ছেলে।

 

আজ রবিবার (৪ জানুয়ারি) মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক

রিংকু কুমার শর্মা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়। বর্তমানে সে হাইদগাঁও উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি  হিসেবেও দায়িত্ব পালন করছেন।সুকান্ত তালুকদার জুয়েল

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ন সম্পাদক ছিলেন।

সুকান্ত তালুকদার জানান,প্রাক-প্রাথমিক, ধর্মীয় শিক্ষা (শিশু) এবং ধর্মীয় শিক্ষা (বয়স্ক) শিক্ষাকেন্দ্রের মাধ্যমে শিক্ষা কার্যক্রম গতিশীল, নিরক্ষরতা দূরীকরণ, বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি এবং ঝরে পড়া রোধ করতে আমি কাজ করব। টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন, নারীর ক্ষমতায়নে প্রকল্পটি কার্যকর ভূমিকা রাখব।

 

মন্তব্য করুন

Your email address will not be published.