কক্সবাজারে নিখোঁজ ১১ জেলের খোঁজে তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড 

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরের কক্সবাজার নাজিরারটেক চ্যানেলে ফিশিং ট্রলার ডুবির ঘটনা নিখোঁজ ১১ জেলেকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাদের উদ্ধারে কোস্টগার্ড ও জেলেরা অভিযান অব্যাহত রেখেছেন।

কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, বোট ডুবির খবর পেয়ে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে তল্লাশি চলছে।

জেলা বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ জানান, আবহাওয়া খারাপ হলে সব মাছধরা বোট কূলে ফিরে এসেছে। শুক্রবারও ফিরে আসার পথে দুঘর্টনার শিকার হয় কয়েকটি বোট। এর মধ্যে একটি বোটের সাত জেলে ১১জেলে নিখোঁজ হয়েছে। তাদের জীবিত উদ্ধার করা অনিশ্চিত।

মন্তব্য করুন

Your email address will not be published.