সাংবাদিক হাবীব রহমান ‘সড়ক দুর্ঘটনায়’ নিহত

দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠিক সম্পাদক হাবীব রহমান (৪০) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার (১৯ জানুয়ারি) রাত আড়াইটার পর রাজধানীর হাতিরঝিল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার এএসআই কায়েস উদ্দিন বলেন, রাত ২টা ৩৮ মিনিটে রাসেল নামের এক পথচারী ৯৯৯-এ ফোন করে দুর্ঘটনার খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ততক্ষণে কে বা কারা সাংবাদিক হাবীব রহমানকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য হাবিব রহমানের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

হাবিব রহমানের স্থায়ী ঠিকানা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়। তার বাবার নাম মোহাম্মদ পিয়ার মিয়া। বর্তমান বাসা হাতিরঝিল এলাকার ৫/এ জোহরা মঞ্জিল। ব্যক্তিগতজীবনে তিনি বিবাহিত ও এক সন্তানের জনক।

চট্টগ্রাম সংবাদ/আই এইচ।

মন্তব্য করুন

Your email address will not be published.