কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার পেকুয়া উপজেলার নাইন্যামুইন্যা ব্রিজের পাশে বিলে পাওয়া মোহছেনার (৩০) হত্যার ঘটনায় ঘাতক দ্বিতীয় স্বামী রিদুয়ান (৩২) সহ দুইজনকে আটক করেছে পুলিশ ও র্যাব।
বুধবার (২৬ জানুয়ারি ) ভোররাতে উপজেলার বদরখালী থেকে রিদুয়ানকে আটক করে পুলিশ।
অন্যদিকে র্যাব-৭ এর একটি দল ভোর ৬টায় বদরখালী লালব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আরো একজনকে আটক করে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বদরখালী এলাকায় অভিযান চালিয়ে মোহছেনার ঘাতক স্বামী রিদুয়ানকে আটক করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।