বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা ও শঙ্করমঠ ও মিশন মহানগর গীতা প্রচার সংঘের সাধারণ সম্পাদক লায়ন দীলিপ কুমার শীলের মাতা সমাজসেবী অরুণ বালা শীল (৮৮) গত ২ জুন বিকাল ৫টা ৩০ মিনিটে নগরীর দক্ষিণ নালাপাড়াস্থ বাসায় বার্ধক্যজনিত রোগে পরলোকগমন করেছেন।
মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ওইদিন রাতে আনোয়ারার উত্তর ইছাখালী গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, শঙ্করমঠের শ্রীমৎ জগদীশ^রানন্দ মহারাজ, ১০নং হাইলধর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কলিম উদ্দিন, বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ, সভাপতি ঝুন্টু চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা, বাগীশিক মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধর, শঙ্করমঠ ও মিশন মহানগরের সাধারণ সম্পাদক লায়ন সন্তোষ কুমার নন্দী, আনোয়ারা উপজেলা শীল কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অধীর রঞ্জন শীল, জ্যোতির্ময় পরিচালনা পর্ষদ, বাকলিয়া বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি, সিইপিজেড শ্রীশ্রী কৃষ্ণ মন্দির কমিটি, বাকলিয়া সার্বজনীন শ্রীশ্রী কৃষ্ণ মন্দির পরিচালনা পর্ষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।