ইবি প্রতিনিধি: সেপ্টেম্বরের মধ্যে আবাসিক হল খুলে দিয়ে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করার দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের প্রাণকেন্দ্র জিয়া মোড় থেকে মশাল মিছিল বের করে বিভিন্ন অলিগলি ঘুরে ক্যাম্পাসের প্রধান ফটকের মৃত্যুঞ্জয়ী মুজিবের সামনে একত্রিত হয় শিক্ষার্থীরা। এসময় “সব হয় সব চলে, শিক্ষার্থীরা ধুকে মরে’ আমার হল বন্ধ কেন প্রশাসন জবাব চাই’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছিলো। স্লোগান শেষে শিক্ষার্থীরা বলেন, প্রশাসন শুধু ভিসি বাঙলো এবং পরীক্ষার হল গুলোকে বিশ্ববিদ্যালয়ের অংশ মনে করছেন। পাশাপাশি হল যে একটা অবিচ্ছেদ্য অংশ তা হয়তো ভুলে গেছেন। অন্য শিক্ষার্থী জানান, হলে থাকলে যদি করোনা হয়, মেসে এক রুমে পাঁচ সাতজন গাদাগাদি করে থাকলে কি করোনা পালিয়ে যাবে? অবিলম্বে হল খুলে দেয়া না হলে তালা ভেঙ্গে হলে প্রবেশের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা। চলতি মাসের (সেপ্টেম্বরের) ১২ তারিখ থেকে বিভিন্ন বিভাগের পরীক্ষা শুরু হয়েছে। প্রায় ২২টা বিভাগে স্ব-শরীরে পরীক্ষা হচ্ছে এবং বাকি বিভাগ সমূহে পরীক্ষার রুটিন, নোটিশ দিয়ে দিয়েছে। একই সাথে হাজার হাজার শিক্ষার্থীদের পরীক্ষা আরম্ভ হওয়ায় এবং পর্যাপ্ত পরিমাণ মেস না থাকায় মাথা ঠেকার জায়গা হচ্ছে না শিক্ষার্থীদের। মেসে জায়গা হলেও গাদাগাদি করে থাকতে হচ্ছে, পড়ালেখার পরিবেশ পাচ্ছে না শিক্ষার্থীরা।
আরো পড়ুন